বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
জাতীয়, রাজনীতি

শনিবার লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ৮:০৫
Facebook WhatsApp

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শনিবার যুক্তরাজ্যের লন্ডন যাচ্ছেন। সেখানে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর তার ঢাকায় ফিরবেন তিনি। শুক্রবার বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কাজ নিয়ে লন্ডন যাচ্ছেন। সেইসাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তিনি সাক্ষাৎ করবেন।

মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। সে জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।

Share this news as a Photo Card

29 November 2024

শনিবার লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...