বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
উপজেলা

বানিয়াচংয়ে ৪৫০ লিটার চোলাই মদ জব্দ : আটক-১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মার্চ ২০২২, ১১:০৮
Facebook WhatsApp

হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ৪৫০ লিটার চোলাই মদ জব্দসহ গোপাল রবি দাস (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । এসময় মদ তৈরী ও বিক্রির সাথে জড়িত আরও ২জন পালিয়ে গেছে। আটককৃত গোপাল রবি দাস উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ যাত্রাপাশা গ্রামের ভুট্টো রবি দাসের পুত্র।

বৃহস্পতিবার  এ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একে এম দিদারুল আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত গোপাল রবি দাস ও তার স্বজনরা চোলাই মদ তৈরী ও বিক্রি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঐদিন অভিযান পরিচালনা করে ঘরের ভিতর থেকে মাটি খুড়ে বেশ কয়েকটি মদভর্তি ড্রাম উত্তোলন করা হয়।

এ ব্যাপারে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একে এম দিদারুল আলম বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করেছি। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

04 March 2022

বানিয়াচংয়ে ৪৫০ লিটার চোলাই মদ জব্দ : আটক-১

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...