বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
উপজেলা

নবীগঞ্জের করগাও ইউ/পি চেয়ারম্যান পলাতক, জনসেবায় ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪, ৭:০২
Facebook WhatsApp
নবীগঞ্জ  উপজেলার ৭নং করগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চরম ব্যাহত হচ্ছে। জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় চেয়ারম্যান অপসারণ পূর্বক জনভোগান্তি লাঘবে প্যানেল চেয়ারম্যানের উপর দায়িত্ব অর্পণের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে ইউনিয়নের পরিষদের সদস্যসহ স্থানীয় জনগন লিখিত দাবী জানিয়েছেন।
লিখিত দাবীতে ইউপি সদস্যসহ জনগণ উল্লেখ করেছেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্বগ্রহন করেছেন। এরপর থেকে ৭নং করগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা সহ আওয়ামীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ২০১৪ সালে নবীগঞ্জ উপজেলা জামায়েত  ইসলামী নেতৃবৃন্দের উপর হামলার ঘটনার নবীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়। উক্ত, মামলার প্রধান আসামী ইউ/পি চেয়ারম্যান রানা পলাতক থাকায়  প্রায় দুই মাস যাবত ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন।  তাঁর অনুপস্থিতির বিষয়টি গোপন রাখতে দুই মাস যাবত ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরা কোনো কারণ ছাড়াই বন্ধ রয়েছে।
এতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় জনগণের সেবা নিশ্চিত ও অন্তবর্তীকালীন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখতে ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা-কে অপসারণ এবং  প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অর্পণের মাধ্যমে জনভোগান্তি লাঘবসহ জনসেবা নিশ্চিত করার দাবী জানান।
ইউনিয়ন পরিষদের বাসিন্দা বুরহান উদ্দিন, মিন্টু মিয়া, ছয়দুর মিয়া, অলিম উদ্দিন৷  মুনসুর আলী সহ অনেকে জানান, চেয়ারম্যান ইউনিয়ন আসেন না। তিনি গ্রেফতার আতঙ্কে পলাতক রয়েছে। এতে সাধারণ জনগণ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ  জানান, ইউপি চেয়ারম্যান রানা পরিষদে অনুপস্থিতর  বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হবে।

Share this news as a Photo Card

06 November 2024

নবীগঞ্জের করগাও ইউ/পি চেয়ারম্যান পলাতক, জনসেবায় ভোগান্তি

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...