বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
উপজেলা

নবীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৪, ১০:৪৯
Facebook WhatsApp

নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের লালধন মিয়ার পুত্র মোঃ আলমগীর মিয়া (৩০) ২ নভেম্বর  শনিবার রাতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।  জানা যায়, উল্লেখিত গ্রামের লালধন মিয়ার পুত্র মোঃ আলমগীর মিয়া (৩০) পাশ্ববর্তী  মিনুর মিয়ার বাড়ীতে শনিবার রাত সাড়ে ১১ টায় বিদ্যুতের কাজ করতে যান।

এ সময় অসাবধানতা বসত বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্টে তিনি আহত হন। আহত আলমগীর মিয়াকে  নবীগঞ্জ  উপজেলার  স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। রবিবার সকালে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং সুরতহাল  রিপোর্ট তৈরি করেন।

নিহত পরিবারের সদস্য লিখিত দরখাস্ত প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ  লাশ ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করে দেন।  নিহত আলমগীর মিয়ার বড় ভাই জাহাঙ্গীর মিয়া জানান,আমার ভাই  বিদ্যুতের কাজ করে।

সে ওই দিন রাতে আমাদের পাশের বাসা কাজ করতে যায় সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আমাদের পরিবারের কারো প্রতি  কোন অভিযোগ নাই।

Share this news as a Photo Card

03 November 2024

নবীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...