বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
উপজেলা

মাধবপুরে  বীমা দিবসে ৩০ লাখ টাকার বীমা দাবীর চেক বিতরন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ মার্চ ২০২২, ১:০৭
Facebook WhatsApp

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে জাতীয় বীমা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চীফ জোনাল ম্যানেজার মোঃ সেলিম খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক,কৃষি অফিসার আল মামুন হাসান,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন,প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান,ডিএসবি মুসলেম উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে ১০০ জন গ্রাহকের মাঝে ৩০ লাখ টাকার বীমা দাবীর চেক বিতরন করা হয়।

Share this news as a Photo Card

01 March 2022

মাধবপুরে  বীমা দিবসে ৩০ লাখ টাকার বীমা দাবীর চেক বিতরন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...