বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
জাতীয়, রাজনীতি

৯ বছর পর রোববার দেশে ফিরবেন বিএনপি নেতা সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪, ৫:২৬
Facebook WhatsApp

ভারতের শিলংয়ে দীর্ঘ ৯ বছর কাটিয়ে অবশেষে রোববার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এদিন দুপুর ২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ৬ আগস্ট গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার ট্রাভেল পাস ইস্যু করায় তার দেশে ফেরার বাধা কেটে যায়। ৬২ দিন নিখোঁজ থাকার পর ২০১৫ সালের ১১ মে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ে সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিনকে পাওয়া যায়।

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে গ্রেফতার করা হয় এবং ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে শিলং থানা পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

তবে বিএনপির অভিযোগ, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরার বাসা থেকে গোয়েন্দা সেজে একদল লোক সালাহউদ্দিনকে অপহরণ করে। ২০১৮ সালের ২৬ অক্টোবর শিলংয়ের একটি আদালত তাকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থেকে খালাস দেয়।

২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি উচ্চতর আদালত এই রায় বহাল রাখে। একই সঙ্গে তার বাংলাদেশে ফেরার ব্যবস্থা করে দিতে ভারত সরকারকে নির্দেশ দেয়া হয়।

সূত্র : ইউএনবি

Share this news as a Photo Card

10 August 2024

৯ বছর পর রোববার দেশে ফিরবেন বিএনপি নেতা সালাহউদ্দিন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...