বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
জাতীয়, লিড নিউজ

শাহবাগে আ’লীগের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর-আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২৪, ১২:৩৩
Facebook WhatsApp

রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বেলা ১১টার দিকে এই ঘটনা শুরু হয়।

সেখানে উপস্থিত বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, সকালে শাহবাগ মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সেখানে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালের ভেতরে ঢুকে পড়েন। এসময় আন্দোলনকারীরাও সেখানে ঢুকে তাদের ধাওয়া দেয়। এর কিছুক্ষণ পর বিএসএমএমইউর ভেতর থেকে ধোঁয়ার বড় কুণ্ডলী দেখা যায়।

হাসপাতালের প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র : বিবিসি

Share this news as a Photo Card

04 August 2024

শাহবাগে আ’লীগের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর-আগুন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...