বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
উপজেলা

নবীগঞ্জের আলোচিত কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি শাফি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ১০:১৫
Facebook WhatsApp
নবীগঞ্জে বহুল আলোচিত  কলেজ শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার অন্যতম আসামী সাফি আহমেদকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ১৮ মার্চ ২০২৪ ইং  সোমবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশনায় এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা এলাকা  থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ।
আসামি রাজনগর গ্রামের কুদরত আলীর ছেলে শাফি আহমেদ (২৫)৷  উল্লেখ্য, নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যাকান্ডে মান্না’কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলো জুয়েল, রিহাত, সাফি,রিমন,জাকির, লাদেন, সাজু,সাজ্জাত,রাতুল ও মওদুদ।
নিহত তাহসিনের মা” মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী৷

Share this news as a Photo Card

18 March 2024

নবীগঞ্জের আলোচিত কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি শাফি গ্রেফতার

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...