বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
উপজেলা

জামালপুরে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ২:৫৫
Facebook WhatsApp
জামালপুরের  ইসলামপুর  স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন আয়োজন করা হয়েছে।
স্কুলের  জমি উদ্ধারের দাবিতে ও জবরদখল করে জমি ভোগ দখলকারী ভূমিদস্যু জয়নাল আবেদীনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
৩ ফেব্রুয়ারি শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, মোঃ আবুল হাসেম (হারিছ) আব্দুর রাজ্জাক, জামাল মন্ডল, ফকির আলী প্রমুখ৷
বক্তারা বলেন, ২০২১ সালে পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয় ও প্রাইমারী স্কুলের উন্নয়ন ও গরীব মেধাবীদের সাহায্যের জন্য বরাদ্দকৃত ৪.৪০ একর জমি ব্যাৎসরিক এক লাখ টাকা দেওয়ার শর্তে প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামান আব্দুন নাসের বাবুলের সাক্ষরে রেজুলেশনের মাধ্যমে লিজ নেই ওই এলাকার আব্দুল হাকিমের স্ত্রী ছানুয়ারা বেগম।
লিজ নেওয়ার ১ বছরের মধ্যেই জমিগুলো সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন জোরপুর্বক জমিতে আবাদকৃত ফসল কেটে জমি দখল করে নেয়। বিষয়টি নিয়ে একাধিক মামলা হলেও এখনো জমিটি ফেরত পায়নি ভুক্তভোগী ছানুয়ারা বেগম ।
এমতাবস্থায় টাকা দিয়েও জমির দখল না পেয়ে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান না পেয়ে অসহায়  ছানুয়ারা ও তার স্বামীর পরিবার।  প্রশাসনের হস্তক্ষেপে অনতিবিলম্বে লিজকৃত জমি উদ্ধারের দাবি জানান।

Share this news as a Photo Card

04 February 2024

জামালপুরে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...