বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
উপজেলা

নবীগঞ্জের ঘোলডুবায় বেপরোয়া হামলায় যুবকের মাথা ক্ষত-বিক্ষত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ৪:১৭
Facebook WhatsApp

নবিগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা শ্যামলী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিপক্ষের বেপরোয়া হামলায় মৃত কাচা মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০) নামের এক ব্যক্তির মাথা ক্ষত-বিক্ষত হয়ে তিনি গুরুতর আহত হয়েছেন।

তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।

আহতের অবস্থা আশংকাজনক বলেও জানাগেছে। ২১শে ফেব্রুয়ারি সকাল অনুমান ১০ টায় ঘোলডুবা ,শ্যমলি গ্রামের কাপ্তান মিয়ার বাড়ির সামনে সরকারী পুকুরের নিকটে ওই গ্রামের লাল মিয়ার পুত্র জুবায়ের এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সে আব্দুল হান্নানের পিছন দিক থেকে লোহার রড নিয়ে তার উপর বেপরোয়া হামলা করে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কয়েকটি আঘাত করিলে হান্নানের মাথা ক্ষত-বিক্ষত হয়ে গেলে সে মাটিতে লুটিয়ে পড়ে৷ এসময় স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি রয়েছেন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পারিবারিক সূত্র জানিয়েছে৷

Share this news as a Photo Card

22 February 2022

নবীগঞ্জের ঘোলডুবায় বেপরোয়া হামলায় যুবকের মাথা ক্ষত-বিক্ষত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...