বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
উপজেলা, জেলা, লিড নিউজ

হবিগঞ্জ-২ আসনে বিজয়ী নৌকার মাঝি রুয়েল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৪, ১০:০৯
Facebook WhatsApp

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। রোববার (৭ জানুয়ারি) রাতে আসনটির বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

ফলাফলে জানা যায় , অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল নৌকা প্রতীক নিয়ে ৯৮ হাজার ৬০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ঈগল প্রতীকে ৪৯ হাজার ৩শ ৪৮ ভোট পেয়েছেন। ৪৯ হাজার ২শ ৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নে নৌকা পেয়েছে ৭০ হাজার ১শ ৯ ভোট। ঈগল পেয়েছে ৩৮ হাজার ১শ ৩০ ভোট। অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে নৌকা পেয়েছে ২৮ হাজার ৪শ ৯৪ ভোট। ঈগল পেয়েছে ১১ হাজার ২শ ১৮ ভোট।

হবিগঞ্জ-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৩৩৪ জন। আসনটিতে মোট কেন্দ্র ছিল ১৫০ টি। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

Share this news as a Photo Card

07 January 2024

হবিগঞ্জ-২ আসনে বিজয়ী নৌকার মাঝি রুয়েল

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...