বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
উপজেলা

নবীগঞ্জ-বাহুবলে প্রধানমন্ত্রী কর্তৃক ২৪ টি ভবন উদ্বােধন 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩, ১২:৪৬
Facebook WhatsApp
সারাদেশে মঙ্গলবার (১৪ নভেম্বর) ২ হাজার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান, ১ টি বন্যা আশ্রয়কেন্দ্র ভবন ও বাহুবল উপজেলায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান ভবনের শুভ উদ্বোধন হয়।
হবিগঞ্জ- ১ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি মহোদয় তাঁর নির্বাচনী এলাকা নবীগঞ্জ- বাহুবলে ২৪ টি নতুন ভবন নির্মাণ করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে  নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য যে, হবিগঞ্জ- ১ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায়  পাওয়া ২৪ টি নতুন ভবন সহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নতুন ভবনগুলো গণভবন থেকে ভার্চুয়ালি উদ্ধোধন করা হয়।

Share this news as a Photo Card

14 November 2023

নবীগঞ্জ-বাহুবলে প্রধানমন্ত্রী কর্তৃক ২৪ টি ভবন উদ্বােধন 

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...