বাংলা সংস্করণ
শিরোনাম
▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ ▪ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
আন্তর্জাতিক, লিড নিউজ, শীর্ষ

চার বছর পর স্বেচ্ছানির্বাসন থেকে ফিরলেন নওয়াজ শরিফ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ৪:৪২
Facebook WhatsApp

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চার বছর পর শনিবার বিকেলে দেশে ফিরেছেন। তিনিি এ সময় চিকিৎসা উপলক্ষে স্বেচ্ছানির্বাসনে ছিলেন।

তার দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধান ও সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তারার এবং দলের অন্যান্য নেতা তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

তারার বলেন, এখন তার রাজনৈতিক ও আইনি বিষয়ে পরামর্শ করা হবে।

তিনি এটাও নিশ্চিত করেন যে, আদালতের স্টাফরাও বিমানবন্দরে পৌঁছেছেন এবং এখন নিরাপত্তা গ্যারান্টির আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সাবেক ডেপুটি মেয়র জিশান নাকভিও শপথ কমিশনের সাথে বিমানবন্দরে উপস্থিত আছেন আইনি কাগজপত্র স্বাক্ষরের জন্য। আইনি দলটি বিমানের ভেতর যাবেন নওয়াজ শরিফের বায়োমেট্রিক ও স্বাক্ষর নেয়ার জন্য।

এর আগে বিমানের ওঠার আগে নওয়াজ শরিফ বলেছিলেন, তিনি নিজ দেশে ফিরতে পেরে খুশি। আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া নির্বাচনের জন্য তার দলের সম্ভাবনাকে পুনরুদ্ধার করতে তার নির্বাচনী প্রচারণা শুরু করার আগে তাকে অনেক আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।

দেশটির অন্যতম ধনী ৭৩ বছর বয়সী নওয়াজ শরীফ একজন ইস্পাত ব্যবসায়ী। পাকিস্তানের সম্পদশালী ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। তিনি তার ‘মাটির মানুষ’ আচরণের জন্য সমর্থকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

ভক্তরা তাকে ‘পাঞ্জাবের সিংহ’ বলে ডাকেন।

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় ও সর্বাধিক জনবহুল প্রদেশে তার সমর্থন সবচেয়ে শক্তিশালী।

দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও এই সপ্তাহে একটি আদালত তাকে মঙ্গলবার পর্যন্ত সুরক্ষামূলক জামিন মঞ্জুর করেছে।

সূত্র : ডন, এএফপি

Share this news as a Photo Card

21 October 2023

চার বছর পর স্বেচ্ছানির্বাসন থেকে ফিরলেন নওয়াজ শরিফ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...