বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
লিড নিউজ, শীর্ষ

ঢাকার প্রবেশমুখ আটকালে কঠোর ব্যবস্থা : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩, ৯:৩৫
Facebook WhatsApp

ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আগামীকাল শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। একই এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

এ ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টা ২৬ মিনিটে গণমাধ্যমকে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমরা কাউকে রাস্তা আটকাতে দেব না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শনিবার (২৮ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির কর্মসূচি ঘোষণার পর ঢাকার প্রবেশ মুখে সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ। শনিবার সকাল থেকেই রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ করবে দলটি।

Share this news as a Photo Card

29 July 2023

ঢাকার প্রবেশমুখ আটকালে কঠোর ব্যবস্থা : ডিএমপি

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...