1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
মার্কিন সফরে মোদি, জেট ইঞ্জিন চুক্তি হবে - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

মার্কিন সফরে মোদি, জেট ইঞ্জিন চুক্তি হবে

ডেস্ক নিউজ
  • মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে
মার্কিন সফরে মোদি, জেট ইঞ্জিন চুক্তি হবে

যুক্তরাষ্ট্র সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরেই জেট ইঞ্জিন চুক্তি হওয়ার কথা। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বলবেন মোদি। এর আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দু’বার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বলেননি। উইনস্টন চার্চিল ও নেলসন ম্যান্ডেলা ছাড়া আর কেউ এই সম্মান পাননি।

তবে মোদির সফরে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হতে চলেছে জেনারেল ইলেকট্রিক (জিই) ও হিন্দুস্তান অ্যারোনেটিকস লিমিটেডের (হ্যাল) মধ্যে জেট ইঞ্জিন চুক্তি। এই চুক্তি হলে ভারতে জিই-এফ৪১৪ জেট ইঞ্জিন তৈরি করবে জিই। তাদের সহযোগী হবে হ্যাল। জিই এই ইঞ্জিনের প্রযুক্তি হস্তান্তর করবে। এই ইঞ্জিন মার্কিন নৌবাহিনীর এফ/এ১৮ হরনেট বিমানে ব্যবহার করা হয়। মার্কিন নৌবাহিনীর এই যুদ্ধবিমানের ইঞ্জিন-প্রযুক্তি আগে কোনো দেশকে দেয়া হয়নি। এই চুক্তিকে তাই খুবই গুরুত্ব দিচ্ছে দুই দেশ। এছাড়াও আরো কয়েকটি প্রতিরক্ষা সম্পর্কিত চুক্তি হওয়ার কথা আছে।

প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেন -এর আগো ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং হোয়াইট হাউসে ডিনারের ব্যবস্থা করেছিলেন। এবার তৃতীয় রাষ্ট্রনেতা হিসাবে মোদি সেই সুযোগ পেলেন। এই নিয়ে ছয়বার মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন মোদি।

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ, হোয়াইট হাউসে ডিনার ছাড়াও মোদি বুধবার জাতিসঙ্ঘে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। প্রেসিডেন্ট বাইডেনের সাথে শীর্ষ বৈঠক করবেন। শুক্রবার তিনি বাণিজ্য প্রতিনিধিদলের সাথে দেখা করবেন। প্রবাসী ভারতীয়দের সম্মেলনেও ভাষণ দেবেন। তার জন্য প্রবাসী ভারতীয়রা টাইম স্কোয়ার, গোল্ডেন গেট ব্রিজে সমবেত হয়ে বার্তা পাঠাবেন।

ওয়াশিংটন থেকে মোদি কায়রো যাবেন তার প্রথম মিশর সফরে। সেখানে মিশরের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন। গতবছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মিশরের প্রেসিডেন্ট প্রধান অতিথি ছিলেন।
সূত্র : ডয়চে ভেলে

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD