বাংলা সংস্করণ
শিরোনাম
▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ ▪ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
আন্তর্জাতিক, লিড নিউজ, শীর্ষ

ইউক্রেনের আরো অংশ দখল করবেন পুতিন!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ১১:৫৮
Facebook WhatsApp

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সীমান্তে রুশ ভূখণ্ড সুরক্ষার জন্য তিনি ইউক্রেনের আরো কিছু অংশ দখল করার জন্য তার সৈন্যদের নির্দেশ দিতে পারেন। ইউক্রেনের বাহিনী পাল্টা হামলা চালাতে গিয়ে ‘ভয়াবহ বিপর্যয়ের’ মুখে পড়েছে উল্লেখ করে তিনি এই আভাস দিয়েছেন।

মঙ্গলবার সামরিক সাংবাদিক ও ব্লগারদের সাথে এক প্রকাশ্য সভায় এই মন্তব্য করেন। ইউক্রেনের কর্মকর্তারা পাল্টা হামলা চালিয়ে বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করার দাবি করার প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন পুতিন।

পুতিন দাবি করেন, সাম্প্রতিক সময়ে প্রবল সংঘর্ষে ইউক্রেন ১৬০টি ট্যাংক এবং ৩৬০টি অন্যান্য ধরনের সাজোয়া যান খুইয়েছে। আর ইউক্রেনের নতুন হামলার পর থেকে রাশিয়অ মাত্র ৫৪টি ট্যাংক হারিয়েছে।

রাশিয়ার বেলগোরড এবং অন্যান্য সীমান্ত অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ ও গোলাগুলির ব্যাপারে পুতিন বলেন, ‘আমরা এখন আমাদের ভূখণ্ড আক্রমণ থেকে রক্ষার জন্য ইউক্রেনে নিরপেক্ষ জোন সৃষ্টির বিষয়টি বিবেচনা করছি।’

সাম্প্রতিক সময়ে রাশিয়ার সীমান্ত এলাকা ক্রমবর্ধমান হামলার আওতায় এসেছে। রাশিয়া এজন্য ইউক্রেনকে দায়ী করেছে।
রাশিয়ার স্থানীয় নেতারা তাদের বাসিন্দাদের রক্ষার জন্য আরো কিছু করার জন্য ক্রেমলিনের প্রতি আহ্বান জানাচ্ছে।
সূত্র : আল জাজিরা

Share this news as a Photo Card

14 June 2023

ইউক্রেনের আরো অংশ দখল করবেন পুতিন!

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...