বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
জাতীয়, লিড নিউজ, শিক্ষা, শীর্ষ

আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জুন ২০২৩, ১১:১৮
Facebook WhatsApp

তীব্র দাবদাহের কারণে প্রাথমিকে চার দিন এবং মাধ্যমিকে একদিনের ছুটি শেষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানা গেছে, বৃষ্টির পর যেহেতু তীব্র দাবদাহ কমে এসেছে। তাই আপাতত ছুটি বাড়ানোর প্রয়োজন নেই। রোববার থেকে যথারীতি আবারো ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, তীব্র দাবদাহের কারণে বৃহস্পতিবার এক দিনের ছুটি দেয়া হয়েছিল। গতকাল থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসায় রোববার থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

এর আগে, গত ৪ জুন তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইবতেদায়ী পর্যন্ত মাদরাসা বন্ধ করা হয়। এছাড়া যেসব দাখিল মাদরাসায় ইবতেদায়ি স্তর সংযুক্ত রয়েছে, সেসব মাদসার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কার্যক্রম বন্ধ ছিল।

গত বৃহস্পতিবার (৮ জুন) দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর মাদরাসার দাখিল, কারিগরি অধিদফতরের অধীনে টেকনিক্যাল স্কুল-কলেজ বন্ধ দেয়া হয়।

ছুটি না বাড়ালেও গরমের তীব্রতা থেকে বাচঁতে শিক্ষাপ্রতিষ্ঠানকে কিছু নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেসব নির্দেশনা মানতে হবে-

১. পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাপ্তাহিক সমাবেশ বন্ধ থাকবে।
২. শিক্ষার্থীদের রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।
৩. শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থী প্রয়োজনে নিজের সাথে পানি নিয়ে আসবে।
৪. শ্রেণিকক্ষে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।
৫. শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা নষ্ট থাকলে জরুরি ভিত্তিতে তা মেরামত করতে হবে।

Share this news as a Photo Card

11 June 2023

আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...