বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
লিড নিউজ, শীর্ষ

ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৩, ১০:২১
Facebook WhatsApp

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ-উল-ফিতরের আনন্দ তাদের প্রিয়জন এবং সমাজের দরিদ্র ও দুস্থ মানুষের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২১ এপ্রিল) তিনি সকলের প্রতি এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘ঈদ মানেই আনন্দ। আসুন আমরা পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সকল গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতরের প্রাক্কালে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, ঈদ মোবারক।’

তিনি আরো বলেন, ‘ঈদ-উল-ফিতর অনাবিল আনন্দ, সুখ ও শান্তি বয়ে আনুক।’
সূত্র : ইউএনবি

Share this news as a Photo Card

22 April 2023

ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...