বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
জেলা, শিক্ষা

বশেফমুবিপ্রবি শিক্ষকবৃন্দের ক্লাসে ফিরার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ১০:২৪
Facebook WhatsApp

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩ নভেম্বর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,(বশেফমুবিপ্রবি) মেলান্দহ – জামালপুর। চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শিক্ষকবৃন্দ ১৬ নভেম্বর (বুধবার) থেকে ক্লাস-পরীক্ষা নেয়ার কথা জানান। রবিবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের সঙ্গে সম্মানিত শিক্ষকবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকবৃন্দ ছাড়াও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে উপাচার্যের কাছে শিক্ষকবৃন্দ তাদের দাবিসমূহ তুলে ধরেন।

এ সময় মাননীয় উপাচার্য ১৪ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিতব্য অর্থ কমিটি ও ১৫ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় শিক্ষকবৃন্দের যৌক্তিক দাবিসমূহ পূরণের আশ্বাস দেন। পরে অর্থ কমিটি ও সিন্ডিকেট সভার পর অর্থাৎ ১৬ নভেম্বর (বুধবার) থেকে শিক্ষকবৃন্দ ক্লাস-পরীক্ষা নেয়ার কথা জানান।

Share this news as a Photo Card

14 November 2022

বশেফমুবিপ্রবি শিক্ষকবৃন্দের ক্লাসে ফিরার সম্ভাবনা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...