বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
আন্তর্জাতিক

ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ‘গৃহ প্রবেশ’-এর ভাইরাল ভিডিও আপনি যা ভাবছেন তা নয়!

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ৭:০৬
Facebook WhatsApp

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তার স্ত্রী অক্ষতা মূর্তি একটি জাফরান পরিহিত সাধুর সাথে দেখা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে দাবি করা হয়েছে যে ভিডিওটি  ১০​​ নং ডাউনিং-এ নতুন প্রধানমন্ত্রীর ‘গৃহ প্রবেশ’ অনুষ্ঠান থেকে  তোলা । আসলে ভাইরালকৃত ভিডিওটি পূরাতন, ১০নং ডাউনিং ষ্ট্রীটে প্রবেশের মূহুর্থের নয়। ভাইরাল হওয়া ভিডিও যে পূরাতন এবং ডাউনিং ষ্ট্রীটের নয় এর সত্যতা প্রমান করেছে The Quint’s Webqoof (দি কুইন্টস ওয়েবকুপ)।

ভাইরাল হওয়া ভিডিওগুলির একটিতে, প্রধানমন্ত্রী দম্পতিকে জাফরান পরিহিত ব্যক্তির সাথে কথা বলতে দেখা যায়,  অন্যটিতে তাদের পূজা করতে দেখা যায়।  তবে, ওয়েবকুফ রিপোর্টে বলা হয়েছে যে ভিডিওগুলি সেই সময়ের  যখন সুনক এবং মূর্তি  ভক্তিবেদান্তে গিয়েছিলেন৷।

গেল আগষ্ট মাসে জন্মাষ্টমীতে  ওয়াটফোর্ডের মনোর মন্দিরে। সুনাক তার  টুইটারে  শেয়ার করে ক্যাপশনে  লিখেছিলেন, “আজ আমি আমার স্ত্রী অক্ষতাকে নিয়ে ভক্তিবেদান্ত মনোর মন্দিরে গিয়েছিলাম জন্মাষ্টমী উদযাপন করতে, জনপ্রিয় হিন্দু উৎসব ভগবান কৃষ্ণের জন্মদিন উদযাপনের আগে।

মন্দিরের ইনস্টাগ্রাম পৃষ্ঠাও তাদের ওয়েবসাইটে  আগস্টে সুনাকের সফরের বিশদ বিবরন রয়েছে।  অতি উৎসাহী  একটি মহল ভিডিওটি  ১০নং ডাউনিং ষ্ট্রীটের বলে চালিয়ে দেবার চেষ্টা করছে।

Share this news as a Photo Card

27 October 2022

ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের 'গৃহ প্রবেশ'-এর ভাইরাল ভিডিও আপনি যা ভাবছেন তা নয়!

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...