বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
আন্তর্জাতিক

মিশিগানে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো হবিগঞ্জ সদর সমিতির জমকালো বনভোজন

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ৫:৫২
Facebook WhatsApp

 অত্যন্ত আনন্দঘন পরিবেশে হবিগঞ্জ সদর সমিতি,মিশিগানের প্রথম বনভোজন অনুষ্ঠিত হলো। সংশ্লিষ্ট সমিতির আহ্বায়ক আমিনুর রশিদ কাপ্তান, সদস্য সচিব লুৎফুর রহমান সেলু ও মাহফুজুর রহমান শাহীনের সার্বিক তত্ত্বাবধান এবং সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের সঞ্চালনায় ২১ আগস্ট রবিবার ওয়ারেন মিলার পার্কে অনুষ্ঠিত এই বনভোজনে অংশ নেন,অসংখ্য নারী পুরুষ।

এ থেকে শিশুরাও পিছিয়ে ছিল না একঝাঁক সাংবাদিকের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়.তাদের মধ্যে ছিলেন, মিশিগান বাংলাদেশী কমিউনিটি লিডার ডক্টর রাব্বি আলম, সুপ্রভাত মিশিগান প্রকাশক ও সম্পাদক চিন্ময় আচার্যী দেবু, হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহ্ছান,বাংলা প্রেসক্লাব মিশিগানের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক তোফায়েল রেজা সোহেল,ফিচার লেখক সৈয়দ আসাদুজ্জামান সোহান. সাহেল আহমদ।

এছাড়াও অংশ নেন,হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক তাজুল আহমেদ তাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং হবিগঞ্জ জেলার অন্যান্য উপজেলারও কয়েক ব্যক্তিত্ব.সকলের উপস্থিতিতে সংশ্লিষ্ট স্থানটি ছিল আনন্দ উল্লাসে ভরপুর।

এসময় সংগীত পরিবেশন করেন রব্বানী তালুকদার ও বজলুর রহমান | তাদের কণ্ঠে বেশ কিছু জনপ্রিয় গান নারী পুরুষ সকলকেই মাতোয়ারা করে তুলে অনুষ্ঠিত হয় শিশু ও মহিলাদের জন্য আকর্ষণীয় পিলো এবং দৌড় প্রতিযোগীতা।

পরে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ ও ভুরি ভোজের মধ্য দিয়ে এই বনভোজনের সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card

22 August 2022

মিশিগানে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো হবিগঞ্জ সদর সমিতির জমকালো বনভোজন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...