1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
বানিয়াচংয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে জেলা প্রশাসক’র মতবিনিময় - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বানিয়াচংয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে জেলা প্রশাসক’র মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কর্মরত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধি, সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসক’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, বানিয়াচং-এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, হাওরাঞ্চলের উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি রক্ষাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, বানিয়াচংকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকল প্রকার মাদক, দাঙ্গা-হাঙ্গামা ও অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছের অভয়াশ্রম সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বানিয়াচংয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন জনগণের পাশে রয়েছে। উন্নত বানিয়াচং গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. শামিমা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোহাম্মদ এনামুল হক, থানার তদন্ত ওসি কবির হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ব্যবসায়ী নেতা আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, যুগ্ম-সম্পাদক জাহির হোসাইন,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী এবং নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD