1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
ড্রোন হামলায় দুবাইয়ের মার্কিন দূতাবাসে আগুন - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

ড্রোন হামলায় দুবাইয়ের মার্কিন দূতাবাসে আগুন

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
ড্রোন হামলায় দুবাইয়ের মার্কিন দূতাবাসে আগুন

গতকাল মঙ্গলবার রাতে দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলার ফলে আগুন লেগে যায়। যা ইরানের তরফ থেকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার তীব্রতা বৃদ্ধি করার সময় ঘটল।

বাসিন্দারা জানিয়েছেন, তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং একজন বলেছেন যে তিনি তখন আগুন দেখতে পেয়েছেন। পুলিশ আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে এবং ক্ষয়ক্ষতি দেখার চেষ্টাকারী পথচারীদের সরিয়ে দিয়েছে।

দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন-সংক্রান্ত ঘটনায় লেগে যাওয়া আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

 মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দু’টি ড্রোন হামলা চালানো হয়েছে। ফলে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যাওয়ার পর কূটনৈতিক সূত্র জানিয়েছে, সোমবার কুয়েতে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অংশ হিসেবে গত শনিবার থেকে উপসাগরীয় অঞ্চলে ইরানের বোমাবর্ষণ চলছে, যার মধ্যে বিমানবন্দর এবং তেল স্থাপনাতেও আঘাত হেনেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুবাইয়ে ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে সমস্ত কর্মী নিরাপদে আছেন।

তিনি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি ড্রোন চ্যান্সেলারি ভবন-সংলগ্ন একটি পার্কিং লটে আঘাদ হেনেছে। এরপর সেখানে আগুন লেগে যায়।

সূত্র : বাসস

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD