📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

কুয়েতের প্রধানমন্ত্রী হলেন আমিরের ছেলে শেখ আহমেদ

প্রকাশিত: July 25, 2022 | বিভাগ: আন্তর্জাতিক
কুয়েতের প্রধানমন্ত্রী হলেন আমিরের ছেলে শেখ আহমেদ

কুয়েতের প্রধানমন্ত্রী হলেন দেশটির আমির শেখ নাওয়াফ আল-আহমেদের ছেলে অবসরপ্রাপ্ত জেনারেল শেখ আহমেদ নাওয়াফ আল জাবের আল-সাবাহ। রোববার তাকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদের স্থলাভিষিক্ত করা হয়।

এদিকে যুবরাজ শেখ মেশাল আল-আহমেদ আল-সাবাহ গত বছরের শেষের দিকে আমিরের বেশিরভাগ দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি একটি আমিরি ডিক্রিতে শেখ আহমেদ নওয়াফ আল-সাবাহর নাম এই পদের জন্য ঘোষণা করেন।

গত মাসে যুবরাজ বলেছিলেন, তিনি পার্লামেন্ট ভেঙ্গে দিচ্ছেন এবং আগাম নির্বাচনের জন্য একটি ডিক্রি জারি করবেন। বিরোধী আইন প্রণেতারা এই পদক্ষেপকে স্বাগত জানান।

শেখ আহমেদ বিদায়ী সরকারের উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। গত এপ্রিলে পার্লামেন্টে শেখ সাবাহর বিরুদ্ধে অসহযোগিতার প্রস্তাব উত্থাপিত হওয়ার আগ দিয়ে শেখ আহমেদ পদত্যাগপত্র দাখিল করেছিলেন।

শেখ সাবাহ ২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

অপরদিকে নতুন প্রধানমন্ত্রী শেখ আহমেদ ষাটের দশকের শেষের দিকে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। তার বাবা আমির শেখ নওয়াফ আল-আহমেদ ২০২০ সালে ক্ষমতা গ্রহণের পর তাকে ন্যাশনাল গার্ডের উপপ্রধান নিযুক্ত করা হয়। তার উত্তরসূরি মার্চে পদত্যাগ করার পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

Share this news as a Photo Card

25 July 2022

কুয়েতের প্রধানমন্ত্রী হলেন আমিরের ছেলে শেখ আহমেদ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন