বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
শিক্ষা, শীর্ষ

এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর, এইচএসসি নভেম্বরে

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ১০:১৭
Facebook WhatsApp

বন্যার কারণে স্থগিত হওয়া এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামী ১৫ সেপ্টেম্বর।

রোববার দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলন এ তথ্য জানান।

নভেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

চলিত বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু হওয়ার কথা থাকলেও দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।

উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারদেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল এবার।

Share this news as a Photo Card

17 July 2022

এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর, এইচএসসি নভেম্বরে

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...