1. sm.khakon@gmail.com : bkantho :
প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)
  • সোমবার, ৬ জুন, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকী ও কটুক্তির প্রতিবাদে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ৪ জুন শনিবার বিকালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। উক্ত প্রতিবাদ সমাবেশ থেকে গণ অধিকার পরিষদের আহŸায়ক ড. রেজা কিবরীয়াকে নবীগঞ্জে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ্র দাশের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দীক ও আলহাজ¦ সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ এবং ডাঃ নাজরা চৌধুরী প্রমূখ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে নবীগঞ্জ শহরে বিশাল বিক্ষোভ মিছিল প্রদক্ষিন শেষে নতুন বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। বক্তাগন বলেন, ৭১ এর পরাজিত শক্রুরা জননেত্রী শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। বক্তারা বলেন ৭৫ এর খুনীচক্র বিএনপি জামাত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিনিয়ত কুৎসা ও কটুক্তির পাশাপাশি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে আসছে যা শিষ্টাচার ও রাষ্ট্রদ্রোহিতার শামীল। বক্তাগন ৭৫ এর খুনী বিএনপি জামাত রাজাকার আলবদর ও আলশামস প্রজন্মদের সর্বক্ষেত্রে প্রতিহত ও প্রতিরোধে আওয়ামীলীগ প্রতিজ্ঞাবদ্ব। বক্তাগন বিএনপির পেইড এজেন্ট ডঃ রেজা কিবরিয়া’কে নবীগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
06 June 2022

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD