1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

নবীগঞ্জে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)
  • শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক মৎস্যজীবি নিহত
ফাইল ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালিক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
২ জুন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালিক পানিউমদা ইউনিয়নের পানিউমদা তেতৈয়াপাড়া গ্রামের মৃত আজমান উল্লাহ’র ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে  বৃষ্টি হচ্ছিল। দুপুরে তেতৈয়াপাড়া গ্রামের কৃষক আব্দুল খালিক, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী দীঘিরপাড় এলাকার মাঠে গরু চড়াতে যায়। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল খালিকের। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
03 June 2022

নবীগঞ্জে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD