1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবারের মাঝে গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

বানিয়াচংয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবারের মাঝে গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

হবিগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৪৫ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবারের মাঝে গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং
বানিয়াচংয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবারের মাঝে গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, পাশে কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ। ছবিঃ বাংলা কণ্ঠ

হবিগঞ্জ প্রতিনিধি॥ আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী কতৃক মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

২৪ এপ্রিল রবিবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, যুগ্ম-সম্পাদক ইয়াসিন আরাফাত মিল্টন, সাংবাদিক মখলিছ মিয়া প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান ঊর্মি, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল,মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
25 April 2022

বানিয়াচংয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবারের মাঝে গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD