1. sm.khakon@gmail.com : bkantho :
বাঁধের কাজে অনিয়ম হলে কোনো ছাড় নেই : উপমন্ত্রী - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বাঁধের কাজে অনিয়ম হলে কোনো ছাড় নেই : উপমন্ত্রী

বাংলা কণ্ঠ ডেস্কঃ
  • শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে
বাঁধের কাজে অনিয়ম হলে কোনো ছাড় নেই : উপমন্ত্রী
বাঁধের কাজে অনিয়ম হলে কোনো ছাড় নেই : উপমন্ত্রী। ছবি:সংগৃহীত

উজানে ভরতীয় ভূখণ্ডে অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে সুনামগঞ্জের হাওরগুলোয় এবারো অকাল বন্যায় তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর বোরো ফসল। বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে অসময়ে একের পর এক হাওরের ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় কয়েক দিন ধরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন চাষীরা। একই সাথে হাওরের ফসল রক্ষায় প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকাবাসী।

এদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম সুনামগঞ্জের হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেছেন।

শুক্রবার সকালে দিরাই উপজেলার চাপতির হাওরের ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শনে এসে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, হাওরের বাঁধের কাজে অনিয়ম হলে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে বৃহস্পতিবার তিনি ধর্মপাশা উপজেলার ভেঙে যাওয়া চন্দ্রসোনার থাল হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

উপমন্ত্রী বলেন, পাহাড়ী ঢলে সুনামগঞ্জ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সর্বোচ্চ সহায়তা দেয়া হবে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, ত্রাণ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত কৃষকেরা সহযোগিতা পাবেন। এছাড়াও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন এনামুল হক শামীম ।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: ফজলুর রশিদ, পাউবোর উত্তর পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
08 April 2022

বাঁধের কাজে অনিয়ম হলে কোনো ছাড় নেই : উপমন্ত্রী

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD