বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার, এক দিনে আক্রান্ত ৪ লাখ

প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ৫:২১
Facebook WhatsApp

দক্ষিণ কোরিয়ায় এক দিনে চার লাখেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যুর নিরিখেও মঙ্গলবার রেকর্ড গড়েছে দেশটি। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ২৯৩ জন প্রাণ হারিয়েছেন। যা গত দু’বছর ধরে চলা অতিমারির মধ্যে সর্বাধিক।

‘জিরো কোভিড’ নীতি নিয়ে চলা দেশ চীনে সংক্রমণের বহর হঠাৎ এতটাই বেড়ে গেছে যে একাধিক শহরে ফের শুরু হয়েছে লকডাউন। এ দিকে গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কর্মকর্তাদের কপালে বড় ভাঁজ ফেলেছে তাদের পড়শি দক্ষিণ কোরিয়ার করোনা পরিস্থিতিও।

দেশটির জাতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মোট ৪ লাখ ৭৪১ জন আক্রান্ত হয়েছেন। দক্ষিণ কোরিয়ায় এখনো পর্যন্ত যা সর্বোচ্চ জানা যাচ্ছে।

মৃত্যুর নিরিখেও মঙ্গলবার রেকর্ড গড়েছে দেশটি। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ২৯৩ জন প্রাণ হারিয়েছেন। যা গত দু’বছর ধরে চলা অতিমারীর মধ্যে সর্বাধিক। এক সাথে ৪ লাখের উপর মানুষ সংক্রমিত হওয়ায় মোট আক্রান্ত সাড়ে সাত লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ)। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ মূলত স্থানীয়ভাবেই ছড়িয়েছে।

অন্য দিকে, দ্রুত হাসপাতালের শয্যা খালি করতে শুরু করেছে চীন। বুধবার প্রায় সাড়ে তিন হাজার নতুন ওমিক্রন আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। তড়িঘড়ি ব্যবস্থা না-নিলে ফের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। চীনের বেশ কিছু শহরে ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। সাংহাই শহরের প্রায় ১৭ লাখ মানুষ ঘরবন্দি। হংকং-এ হাসপাতালের সামনে রোগীদের দাঁড়িয়ে থাকার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। প্রচুর অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হচ্ছে।

সূত্র : আনন্দবাজার

 

Share this news as a Photo Card

17 March 2022

দক্ষিণ কোরিয়ার, এক দিনে আক্রান্ত ৪ লাখ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...