<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>

একটি সময় উপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো প্রণয়নের জন্য গঠিত “জাতীয় বেতন কমিশন, ২০২৫” সম্প্রতি সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, সরকারি প্রতিষ্ঠান (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ) এবং সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাসোসিয়েশন/সমিতি থেকে অনলাইনে মতামতের প্রশ্নমালার মাধ্যমে মতামত নিয়েছে। তারই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাসোসিয়েশন/সমিতির প্রতিনিধিগণের সাথে সরাসরি সাক্ষাৎ করে সংগঠনগুলোর দাবী-দাওয়া/মতামত গ্রহণ করছে জাতীয় বেতন কমিশন, ২০২৫। গতকাল সোমবার থেকে শুরু করে আজ দ্বিতীয় দিনের মতো কমিশনের সাথে সাক্ষাতকার চলমান রয়েছে।
একটি সময় উপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো প্রণয়নের জন্য বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতির পক্ষ থেকে ৪ সদস্যের প্রতিনিধি কমিশনের সাথে সাক্ষাৎ করে তাদের মতামত/দাবী কমিশনের সদস্যগণের নিকট তুলে ধরেন। বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি ও আইন সম্পাদক স্বাক্ষরিত লিখিত মতামত থেকে দেখা যায়, তাদের মতামত/দাবীগুলোর মধ্যে রয়েছে:
১। সিলেকশন গ্রেড/টাইমস স্কেল প্রথা চালু করা;
২। জাতীয় বেতন স্কেল, ২০১৫ তে বিদ্যমান ২০টি গ্রেড থেকে কমিয়ে গ্রেড সংখ্যা সর্বোচ্চ ১৫ টি করা;
৩। প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে পিটিআইতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের জন্য প্রশিক্ষণ ভাতার ব্যবস্থা রাখা;
৪। সর্বনিম্ন গ্রেডের বেতন ২০,০০০/- (বিশ হাজার) টাকা ধরে পরবর্তী গ্রেডের জন্য আনুপাতিক হারে বেতন নির্ধারণ করা;
৫। বাৎসরিক ইনক্রিমেন্ট মূল বেতনের ১০% করা;
৬। বাড়ী ভাড়াভাতা -ঢাকা সিটি কর্পোরেশনেরর জন্য ৭০%, বিভাগীয় শহর ৬৫%, জেলা শহর-৬০% এবং উপজেলা শহরের জন্য ৫৫% হারে নির্ধারণ করা;
৭। শ্রান্তি বিনোদনভাতা- প্রতি দুই বছর পর পর প্রদান করা এবং ভ্যাকেশন ও নন- ভ্যাকেশন বিভাগের জন্য একই নিয়ম চালু করা;
৮। শিক্ষা সহায়কভাতা- ১ সন্তানের জন্য ৬০০০/- এবং দুই সন্তানের জন্য ১০,০০০/- নির্ধারণ করা;
৯। গ্রেডের সর্বোচ্চ ধাপে পৌঁছে যাওয়া কর্মকর্তাদের বাৎসরিক ইনক্রিমেন্ট অব্যাহত রাখা;
১০। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য পিটিআই ইন্সট্রাক্টরগণের প্রথম যোগদানের তারিখ থেকে অগ্রীম বর্ধিত বেতন (advance increment) এর বিধান রাখা;
১১। পেনশন ৯০% এর পরিবর্তে ১০০% এবং আনুতোষিকের হার ২৩০ টাকার পরিবর্তে ৪৫০ টাকা নির্ধারণ। এছাড়া ৫০% আনুতোষিক বাধ্যতামূলক সমর্পনের বিধান রহিত করা।
এ বিষয়ে বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক জনাব আরিফুল হাসান জানান জাতীয় বেতন কমিশন, ২০২৫ এর সম্মানীত সদস্যগণ তাদের মতামত/দাবী-দাওয়ার বিষয়ে মনযোগ সহকারে শুনেছেন। বিষয়গুলো নিয়ে কমিশনের সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। কমিশনের সদস্যগণ সিলেকশ গ্রেড/টাইমস স্কেলের বিষয়ে একমত পোষণ করেছেন।
এছাড়া অন্যান্য দাবী/মতামতগুলো যৌক্তিকভাবে বিবেচনা করার বিষয়ে আশ্বস্ত করেছেন। জাতীয় বেতন কমিশন, ২০২৫ একটি সময় উপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো উপহার দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply