1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
রমজান মাসে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের আদেশ স্থগিত - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

রমজান মাসে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের আদেশ স্থগিত

বাংলা কণ্ঠ ডেস্ক
  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
ফাইল ছবি

রমজান মাস উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা আবেদনের শুনানি শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এ স্থগিতাদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রোববার একটি হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানি শেষে রমজান উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধে রুলসহ আদেশ দেন।

পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো: ইলিয়াছ আলী মন্ডল। তার আগে একই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। বাসস

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD