1. sm.khakon@gmail.com : bkantho :
বেশি গুঁতাগুঁতি করলে কাউকে ছাড় দেবো না : কর্নেল অলি - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

বেশি গুঁতাগুঁতি করলে কাউকে ছাড় দেবো না : কর্নেল অলি

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘আমার ভারতের বিপক্ষে না, আমরা কোনো দেশের বিরুদ্ধে না, যারা আমাদের সাহায্য-সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে বেশি গুঁতাগুঁতি করলে কাউকে ছাড় দেবো না।’ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘কোনো দেশের সাথে শত্রুতা নয়, সব দেশের সাথে বাংলাদেশের মানুষ সুসম্পর্ক রাখতে চায়। তবে বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে মানুষ তার উচিত জবাব দেবে। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান রইল। প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে- এটাই প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ।’

বন্দীবিনিময় চুক্তির মাধ্যমে ভারতে আশ্রয় নেয়া ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।আওয়ামী লীগকে ভারতের দালাল মন্তব্য করে কর্নেল অলি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনের সময়টুকু ছাড়া বাকিরা ভারতের দালাল ছিল। বর্তমানে ভারতের দালাল হিসেবে আমরা কাউকে কাজ করতে দেবো না।’

আওয়ামী লীগ সরকারের আমলের ব্যবসায়ীদের কাজের লাইসেন্স বাতিল করে উন্মুক্ত করে উপযুক্ত ব্যক্তিদের দেয়ার আহ্বান জানিয়েছেন কর্নেল অলি আহমদ।

এলডিপি সর্বদা এই সরকারের সাথে আছে, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
05 December 2024

বেশি গুঁতাগুঁতি করলে কাউকে ছাড় দেবো না : কর্নেল অলি

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD