1. sm.khakon@gmail.com : bkantho :
বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত : স্বরাষ্ট্র উপদেষ্টা - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, বাংলাদেশে নয়, বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত।

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ২ ডিসেম্বর ভারতের বিধানসভার শীতকালীন অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেছিলেন। এ প্রসঙ্গে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত।’

তিনি আরো বলেন, বাংলাদেশে সম্প্রতি জাতীয় ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তিনি বিশ্বাস করেন এই সাড়া ষড়যন্ত্রগুলোকে মোকাবিলা এবং দেশে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবে।

সীমান্তে উত্তেজনা নিয়ে উদ্বেগ নাকচ করে উপদেষ্টা বলেন, ‘সীমান্তে কোনো উত্তেজনা নেই। তবে বাংলাদেশ সম্পর্কে ভারত যে অপপ্রচার চালাচ্ছে, তা সবাই সম্মিলিতভাবে মোকাবিলা করবে।’

সূত্র : ইউএনবি

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
05 December 2024

বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD