বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
জাতীয়, লিড নিউজ, শিক্ষা, শীর্ষ

সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল শুরু, চলছে স্লোগান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪, ১২:৫৯
Facebook WhatsApp

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার দুপুর ১২টায় তাঁরা বিক্ষোভ শুরু করেন।

‘সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা’ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তাঁরা বিক্ষোভ মিছিল করছেন।

আন্দোলনকারীদের মধ্যে একজন ঘোষণা দেন, ‘আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। আমরা বিশ্বাস করি, পুলিশ আমাদের ওপর আক্রমণ করবে না।’

‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’- সহ সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

সায়েন্স ল্যাব মোড়ে সকাল থেকে অনেক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।

Share this news as a Photo Card

03 August 2024

সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল শুরু, চলছে স্লোগান

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...