1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
সিরাজগঞ্জে নারী থেকে পুরুষ তমা সরকার,এলাকায় চাঞ্চল্য। - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে নারী থেকে পুরুষ তমা সরকার,এলাকায় চাঞ্চল্য।

হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ
  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার (১৮) নামে হিন্দু ধর্মাবলম্বী এক তরুণী নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে। এ সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে তাকে দেখতে প্রতিনিয়ত বাড়িতে লোকজন ভিড় করছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সে উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধান্ন সরকারের মেয়ে।

তমা রাজশাহীতে আলহাজ সুজা-উজ দৌলা সরকারি কলেজে এইচএসসিতে পড়ালেখা করছে।

তমার বাবা সুধান্ন সরকার জানান, সম্প্রতি তমার এক সহপাঠী প্রথমে তমা পুরুষে রুপান্তর হওয়ার বিষয়টি আমাকে জানায়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয়েছি।

তমা সরকার বলেন, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১০-১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে

লাজলজ্জার ভয়ে বিষয়টি এতদিন গোপন রেখেছিলাম। সম্প্রতি এক সহপাঠীকে জানালে সে আমার বাবা- মাকে বিষযটি জানিয়েছে।

এ প্রসঙ্গে তমার চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানান, হরমন পরিবর্তনের কারণে এ রকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD