বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
জেলা, লিড নিউজ

দেবী চন্দ প্রত্যাহার, হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩, ৯:৩৯
Facebook WhatsApp

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে। তার স্থলে এখানকার নতুন ডিসি করা হয়েছে মোছা: জিলুফা সুলতানাকে। জিলুফা সুলতানা এর আগে রংপুর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালকের (উপ-সচিব) দায়িত্ব পালন করেছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সোমবার দেবী চন্দকে প্রত্যাহার করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

দেবী চন্দকে প্রত্যাহারের পাশাপাশি উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের ব্যবস্থা করতে বলা হয় চিঠিতে।

Share this news as a Photo Card

28 December 2023

দেবী চন্দ প্রত্যাহার, হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...