বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
উপজেলা, জেলা

বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩, ৪:৩৯
Facebook WhatsApp

বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৯কেজি গাঁজাসহ আছমা আক্তার (৪০) নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা (মালের হাটি) গ্রামের আব্দুর রউফ মিয়ার স্ত্রী।

বানিয়াচং থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, রবিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই অমিতাব দাস তালুকদারের নেতৃত্বে বানিয়াচং থানার একদল পুলিশ ঐ সময়ে আব্দুর রউফ এর বসত ঘরের পাশে তারই মালিকানাধীন (খড়ের লাইচ) এর পাশে বিক্রির জন্য পুরিয়া তৈরী করা অবস্থায় উল্লেখিত গাঁজা সহ ১জনকে গ্রেফতার করা হয়। এসময় মৃত গেদা উল্লার পুত্র আব্দুর রউফ (৪৫) পালাইয়া যায়।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মদগাঁজা, চুরি ডাকাতি, দাঙ্গাসহ সকল প্রকার অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার আক্তার হোসেন স্যারের নেতৃত্বে জেলার সর্বত্র অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

24 December 2023

বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...