
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২ হাজার ৭১৬ জন। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৫ জন। পাশাপাশি ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ঠরফবড় চষধুবৎ রং ষড়ধফরহম.
টহরনড়ঃং.রহ
সোমবার (৪ ডিসেম্বর) রাতে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তবে, কোনো দলের কতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বা কী কারণে হয়েছে তা জানায়নি ইসি।
ইসি অতিরিক্ত সচিব বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আপিল করতে পারবেন।
এ বিষয়ে আপিল শুনানি চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে নিবাচন ভবনে আপিল আবেদন করা যাবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলে সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply