📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিত: July 8, 2023 | বিভাগ: খেলা, লিড নিউজ
সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ

সিরিজের হার বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর আজ জয়ের কোনো বিকল্প নাই সাকিবদের সামনে। তাছাড়া ঘরের মাঠে আফগানিস্তানের কাছে সিরিজ হারের লজ্জাও তো এড়াতে হবে! বিপরীতে প্রথম ম্যাচে জয় পাওয়ায় আফগানিস্তান মাঠে নামবে সিরিজ নিশ্চিত করতে।

শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এ ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশ দলে একটি পরিবর্তন দেখা যাবে।

এর আগে বুধবার (৫ জুলাই) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল উভয় দল। মাঝে দু’দিনের বিরতি থাকলেও বেশ ব্যস্ত সময় কেটেছে বাংলাদেশ ক্রিকেটে। প্রথম ওয়ানডেতে নেতৃত্ব দেয়া তামিম ইকবালের হঠাৎ অবসরের সিদ্ধান্তে অস্থীতিশীল হয়ে উঠে ক্রিকেট পাড়া। তবে আপাতত সেই শঙ্কা কেটেছে, তামিম ফিরেছেন অবসর ভেঙে।

অবসর ভেঙে ফিরলেও শেষ দুই ওয়ানডেতে নেতৃত্ব দেয়া কিংবা খেলা, কোনোটাই হচ্ছে না তামিমের। দেড় মাসের ছুটি নিয়েছেন তিনি। ফিরবেন এশিয়া কাপ দিয়ে। তার অনুপস্থিতিতে দলের ভার পড়েছে সহ অধিনায়ক লিটন দাসে কাঁধে। শেষ দুই ওয়ানডেতে দলের নেতৃত্ব দেবেন তিনি।

নেতৃত্বের দায়িত্ব না হয় লিটন সামলালেন, তবে দলেত দুরবস্থায় হাল ধরবেন কে? তামিম না থাকায় এমনিতেই ব্যাটিংয়ে শক্তি কমেছে। তার উপর আবার জেতার প্রচন্ড চাপ আছে এই ম্যাচে। জিততেই হবে আজ, অন্যথায় সিরিজ খোয়াতে হবে। আফগানিস্তান ইতোমধ্যেই ১-০ তে সিরিজে এগিয়ে আছে।

এখানেই শেষ নয়, প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। তাদের বোলিংয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে তামিম বাহিনী। তাওহীদ হৃদয় ছাড়া হাঁটু কাঁপা-কাঁপি করেছে সবার, স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাতে পারেননি কেউই। ফলে এই ম্যাচে ব্যাটিংয়ে উন্নতি করেই মাঠে নামতে হবে। রাতারাতি নিশ্চয়ই তা অসম্ভব!

Share this news as a Photo Card

08 July 2023

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন