📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নক্ষমতা আঁকড়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে গৃহযুদ্ধের শঙ্কাশীতের কাছে জীবনের ঋণ : এস এম খোকন‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারনড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাসপুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভাবানিয়াচংয়ের নতুন ইউএনও হিসেবে ইকবাল হোসেন’র যোগদানবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নক্ষমতা আঁকড়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে গৃহযুদ্ধের শঙ্কাশীতের কাছে জীবনের ঋণ : এস এম খোকন‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারনড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাসপুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভাবানিয়াচংয়ের নতুন ইউএনও হিসেবে ইকবাল হোসেন’র যোগদান

রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

প্রকাশিত: November 21, 2026 | বিভাগ: জেলা
রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি থেকে : বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটির রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজ বনবিহারের প্রয়াত ধর্মীয়গুরু সাধনানন্দ মহাস্থবির বনভন্তের স্মৃতির উদ্দেশ্যে বিশাখা প্রবর্তিত নিয়মে ২৪ ঘণ্টায় তৈরি চীবর ভিক্ষু সংঘের হাতে উৎসর্গ করা হয়।

সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী রাঙ্গামাটি সংসদ সদস্য দিপেন দেওয়ান রাজ বনবিহারের অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহাস্থবিরেরর হাতে এ চীবর তুলে দেন।

বৌদ্ধ সন্ন্যাসীদের পরিধেয় গেড়ুয়া রংয়ের বস্ত্রকে বলা হয় ‘চীবর। গতকাল বৃহস্পতিবার বিকেলে চরকায় সুতা কাটা ও বেইন ঘরের কাজের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনের এই আয়োজন। প্রায় দুই শতাধিক বেইন ও দেড় শতাধিক চরকায় হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে তৈরি হয় চীবর। ভারতের মহারাষ্ট্র থেকে আসা ২০ জন বিদেশিসহ বহু ভক্ত ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

১৯৭৬ সাল থেকে প্রতি বছর রাঙ্গামাটি রাজবান বিহারে প্রাচীন ধর্মীয় রীতি অনুসরণ করে এই বৌদ্ধ সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব হয়ে আসছে।

Share this news as a Photo Card

21 November 2026

রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন