আর্থিক ও মুদ্রানীতির নানা পরিবর্তনের জেরে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর ২৯ শতাংশ কমে প্রতি আউন্স প্রায় ৩ হাজার ৫০২ ডলারে নেমে এসেছে, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন। পুঁজির প্রবাহ পরিবর্তন ও আর্থিক বাজারের চাপে নিরাপদ বিনিয়োগের প্রচলিত মাধ্যম হিসেবে পরিচিত স্বর্ণও এখন ঝুঁকিমুক্ত নয়। বিশ্ববাজারের এই অস্থিরতায় নতুন পরীক্ষার মুখে পড়েছে ইরানের অভ্যন্তরীণ বাজার।
দরপতনের নেপথ্যে যেসব কারণ
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির জোরালো সম্ভাবনা স্বর্ণের দরপতনের অন্যতম প্রধান কারণ। বন্ড বা সুদভিত্তিক আর্থিক উপকরণের মতো স্বর্ণ থেকে নিয়মিত কোনো আয় না আসায় বিনিয়োগকারীরা তুলনামূলক নিশ্চিত মুনাফার খাতে পুঁজি সরিয়ে নিচ্ছেন। পাশাপাশি মার্কিন ট্রেজারি ইল্ড মূল্যস্ফীতির হারের চেয়ে ২ দশমিক ৯ শতাংশ ওপরে ওঠায় এবং ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণ ধরে রাখার চেয়ে ডলারভিত্তিক বিনিয়োগ বেশি লাভজনক হয়ে উঠেছে।

এ ছাড়া আর্থিক বাজারে ধস নামায় অন্যান্য খাতের লোকসান পূরণ ও নগদ অর্থের (তারল্য) জোগান দিতে বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন। ফলে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধাবস্থাও স্বর্ণের দরপতন ঠেকাতে পারেনি।
তহবিল প্রত্যাহার ও কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান
চাহিদার দিক থেকে বড় স্বর্ণ বিনিয়োগ তহবিলগুলোর মজুত ৪ দশমিক ৯ শতাংশ কমেছে, যা বাজারে বিক্রির চাপ আরও বাড়িয়ে দিয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলো এখনো স্বর্ণ কেনা অব্যাহত রেখেছে। গত প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো ৩২১ টন স্বর্ণ কিনেছে। যদিও সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি ও তহবিল প্রত্যাহারের চাপ সামাল দেওয়ার জন্য এই ক্রয় যথেষ্ট নয়।

ঐতিহাসিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অতীতের পাঁচটি বড় মূল্য সংশোধনে দরপতন শুরুর পর বাজার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে গড়ে ১৯ মাস সময় নিয়েছে। এ ছাড়া আরও দরপতনের আশঙ্কার ক্ষেত্রে ‘১৫’ সংখ্যাটিকে একটি নির্দেশক হিসেবে দেখা হচ্ছে। তাই এখনই দরপতন শেষ হয়েছে কি না, তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইরানের বাজারে প্রভাব ও বিনিয়োগকারীদের করণীয়
বিশ্ববাজারের প্রভাবে ১ আজার পর্যন্ত শেষ হওয়া সপ্তাহে ইরানের অভ্যন্তরীণ বাজারে স্বর্ণ ও কয়েনের দামে বড় পতন হয়েছে। আগের সপ্তাহের তুলনায় গ্রাম কয়েনের দাম ৮ দশমিক ৩১ শতাংশ, ১৮ ক্যারেট স্বর্ণ ৫ দশমিক ৪৭ শতাংশ, বাহার আজাদি কয়েন ৫ দশমিক ৩৯ শতাংশ, ইমামি কয়েন ৪ দশমিক ১৪ শতাংশ, কোয়ার্টার-কয়েন ৪ দশমিক ০৩ শতাংশ এবং হাফ-কয়েনের দাম ৩ দশমিক ৭৮ শতাংশ কমেছে। তবে সর্বশেষ লেনদেনে দামের কিছুটা পুনরুদ্ধার দেখা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইরানে স্বর্ণের দাম কেবল বিশ্ববাজারের ওপর নয়, বরং ডলারের বিনিময় হারের ওপরও নির্ভর করে। বিশ্ববাজারে দাম কমার পাশাপাশি ডলারের দাম বাড়লে দরপতনের প্রভাব প্রশমিত হয়। তবে দুটি সূচকই একসাথে কমলে ১৮ ক্যারেট ও গলিত স্বর্ণের দামে বড় পতন ঘটতে পারে। এ ছাড়া কয়েনের বাজার অতিরিক্ত মূল্য (প্রিমিয়াম) ও বিনিয়োগ চাহিদার ওপর নির্ভর করায় তা অনেক সময় কাঁচা স্বর্ণের বিপরীত দিকেও চলতে পারে।
এমতাবস্থায় আবেগতাড়িত হয়ে স্বর্ণ কেনা কিংবা আতঙ্কিত হয়ে বিক্রি না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাধারণ ক্রেতাদের প্রকৃত প্রয়োজন, মজুরি ও লেনদেন ফি বিবেচনায় নেওয়া উচিত। অন্যদিকে বিনিয়োগকারীদের সব পুঁজি একসঙ্গে না খাটিয়ে ধাপে ধাপে সতর্কতার সাথে বিনিয়োগ করা এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচের টাকা বিনিয়োগ না করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: নূর নিউজ