📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় আগুন, জড়িতদের দ্রুত বিচারের আহ্বান ড. ইউনূসেরতজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধননিষিদ্ধ ও পলাতক দলকে এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ: খায়রুল কবির খোকনহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ২৯৩তম উপশাখার উদ্বোধনচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় আগুন, জড়িতদের দ্রুত বিচারের আহ্বান ড. ইউনূসেরতজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধননিষিদ্ধ ও পলাতক দলকে এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ: খায়রুল কবির খোকনহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ২৯৩তম উপশাখার উদ্বোধনচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক 

নিষিদ্ধ ও পলাতক দলকে এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ: খায়রুল কবির খোকন

প্রকাশিত: November 23, 2026 | বিভাগ: উপজেলা, জেলা, রাজনীতি
নিষিদ্ধ ও পলাতক দলকে এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ: খায়রুল কবির খোকন
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: রাজনৈতিকভাবে পরাজিত এবং নিষিদ্ধ ঘোষিত দলকে দেশের জনগণ আগামী এক হাজার বছরেও আর রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদী পৌরসভা প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে খায়রুল কবির খোকন বলেন, “দেশ থেকে পালিয়ে যাওয়া এই অপশক্তি বিদেশে বসে উসকানি দিয়ে দেশে নৈরাজ্য, অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা রাজনৈতিকভাবে পরাজিত শক্তি। সারা দেশ থেকে ভাড়া করা দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের এনে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে।
দুষ্কৃতকারীরা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। এ ছাড়া গত নির্বাচনে গোপালগঞ্জ থেকে বিপুল ভোটে বিজয়ী বিএনপির দুই সংসদ সদস্য জিলানি এবং সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তারা নড়াইলে আমাদের দলের দুজন এবং ফরিদপুরে একজন নেতাকর্মীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এখনো তারা সারা দেশে বিচ্ছিন্নভাবে চোরাগুপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই-সংগ্রাম ও জেল-জুলুম সহ্য করেও বিএনপি আপস করেনি কিংবা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। গণ-অভ্যুত্থানে যে সরকারের পতন হয়েছে, যে দল নিষিদ্ধ হয়েছে এবং যার প্রধান মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছেন, তারা নতুন করে চক্রান্ত চালাচ্ছে। কিন্তু দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের প্রতিরোধ করছে।”
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, বিজি রশিদ নওশেরসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা চত্বরে গিয়ে শেষ হয়।

Share this news as a Photo Card

23 November 2026

নিষিদ্ধ ও পলাতক দলকে এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ: খায়রুল কবির খোকন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন