1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে আ’লীগের যুগ্ম সাধারণসম্পাদক কাজী হেলাল গ্রেফতার - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

নবীগঞ্জে আ’লীগের যুগ্ম সাধারণসম্পাদক কাজী হেলাল গ্রেফতার

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে
নবীগঞ্জে আ’লীগের যুগ্ম সাধারণসম্পাদক কাজী হেলাল গ্রেফতার
‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)-কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার মধ্যরাতে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত- কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২) উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত কাজী ফিরোজ মিয়া ওরফে কাজী রাজ্জাক মিয়ার ছেলে ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
হবিগঞ্জ সদর থানা ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা  হয়।
পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর থানার মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে কাজী ওবায়দুল কাদের হেলালকে গ্রেফতার দেখানো হয়।
রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হবিগঞ্জ সদর থানায় মামলা নং-৮ এর সন্ধিগ্ধ আসামী হিসেবে কাজী ওবায়দুল কাদের হেলালকে গ্রেফতার করা হয়েছে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
10 February 2025

নবীগঞ্জে আ’লীগের যুগ্ম সাধারণসম্পাদক কাজী হেলাল গ্রেফতার

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD