বাংলা সংস্করণ
শিরোনাম
▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত 
বিজ্ঞাপন
আন্তর্জাতিক, শীর্ষ

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৫১ লাখ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ মার্চ ২০২২, ২:৩৯
Facebook WhatsApp

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৫১ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৭টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ কোটি ৫১ লাখ ২২ হাজার ৯৬১ জনে। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ১৫ হাজার ৪৮ জনে। আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৮১ লাখ ৪৫ হাজার ২১৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। আক্রান্ত হয়েছেন ১০ লাখ মানুষ। আর মারা গেছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ।

শনিবার ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিল প্রায় ২০ লাখ মানুষ। মারা গিয়েছিল আট হাজারেরও বেশি মানুষ।

এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি নয় লাখ ১২ হাজার ৬১৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৮৩ হাজার ৮৩৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ২৯ লাখ ৬২ হাজার ৬৫৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ৬৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯০ লাখ ৩৩ হাজার ৫২ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৫১ হাজার ৯৮৮ জনের।

Share this news as a Photo Card

06 March 2022

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৫১ লাখ ছাড়ালো

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...