1. sm.khakon@gmail.com : bkantho :
আ’লীগকে প্রেস সচিবের কঠোর হুঁশিয়ারি - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

আ’লীগকে প্রেস সচিবের কঠোর হুঁশিয়ারি

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে
আ’লীগকে প্রেস সচিবের কঠোর হুঁশিয়ারি

রোববার (১০ নভেম্বর) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তবে দলটিকে ফ্যাসিবাদী উল্লেখ করে দেশের ভেতর তাদের সভা, সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে।’

অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টাকে বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুল আলম।

এদিকে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। পোস্টে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
09 November 2024

আ’লীগকে প্রেস সচিবের কঠোর হুঁশিয়ারি

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD