📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

সাফজয়ী ক্রিকেটারদের যা বললেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: November 2, 2024 | বিভাগ: খেলা, জাতীয়, লিড নিউজ, শীর্ষ
সাফজয়ী ক্রিকেটারদের যা বললেন প্রধান উপদেষ্টা

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়কে তাদের ব্যক্তিগত আশা-আকাঙ্ক্ষা, লড়াই ও দাবি-দাওয়া লিখে তার অফিসকে জানাতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।অধ্যাপক ইউনূস বলেন, ‘যা খুশি তাই লিখবেন, দ্বিধা করবেন না। আমরা আপনাদের দাবি পূরণের চেষ্টা করব। এখন যদি কোনো সমস্যার সমাধান করা যায়, আমরা তা এখনই করব।’

সাফ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা শনিবার (২ নভেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সাথে সাক্ষাৎকালে তার সাথে তাদের স্বপ্ন ও প্রতিদিনের সংগ্রামের কথা তুলে ধরেন।

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে ২-১ গোলে জয়ের পরে বিজয়ী খেলোয়াড়দের দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং তাদের অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা।

উদ্বোধনী বক্তব্যে খেলোয়াড়দের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই সাফল্য অর্জনের জন্য আমি পুরো জাতির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের দেশের মানুষ সফলতা চায়। আপনারা আমাদের সাফল্য এনে দিয়েছেন।’

ক্যাপ্টেন সাবিনা খাতুন তাদের আপ্যায়নের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংবর্ধনায় যোগ দিতে পেরে তারা সম্মানিত বোধ করছেন।

তিনি বলেন, ‘অনেক বাধা অতিক্রম করে আমরা এই পর্যায়ে এসেছি। শুধু নারী ফুটবল দলই নয়, বাংলাদেশের মেয়েদের অনেক সংগ্রামের মুখোমুখি হতে হয়।’

২০০৯ সালে ফুটবল ক্যারিয়ার শুরু করা সাবিনা ফুটবলকে প্যাশন হিসেবে নেয়ার সাহস দেখানোর জন্য তার আগের প্রজন্মের অবদানের কথাও স্মরণ করেন।

সাবিনা বলেছিলেন, তাদের মধ্যে অনেকেই দুর্বল পরিবার থেকে এসেছেন এবং তাদের পরিবারকে সহযোগিতা করা দরকার। সাবিনা বলেন, ‘আমরা যে বেতন পাই, তা দিয়ে তেমন সমর্থন দেয়া যায় না।’

মারিয়া মান্ডার মতো সতীর্থদের লড়াইয়ের বর্ণনা দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই স্ট্রাইকার।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, সুপ্রদীপ চাকমা, বিধান চন্দ্র রায়, নূরজাহান বেগম প্রমুখ।
সূত্র : ইউএনবি

Share this news as a Photo Card

02 November 2024

সাফজয়ী ক্রিকেটারদের যা বললেন প্রধান উপদেষ্টা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন