1. sm.khakon@gmail.com : bkantho :
জাতীয় পার্টির অফিসের সামনে বাড়তি পুলিশ - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

জাতীয় পার্টির অফিসের সামনে বাড়তি পুলিশ

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির (জাপা) পূর্বনির্ধারিত সমাবেশের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগে রাজধানীর কাকরাইল ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

এর পরিপ্রেক্ষিতে আজ শনিবার সকাল থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে দেখা মেলেনি কোনো নেতাকর্মীর। তবে সকাল থেকেই মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

ডিএমপি বলছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ও জনগণের জান-মালের নিরাপত্তায় বেলা ১২টার দিকে জাতীয় পার্টির অফিসের সামনে আসে সেনাবাহিনীর দু’টি টহল গাড়ি। জাতীয় পার্টির অফিসের ঠিক সামনে দাঁড়ানো ও বসা অবস্থায় রয়েছেন ৩০-৩৫ জন পুলিশ সদস্য।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
02 November 2024

জাতীয় পার্টির অফিসের সামনে বাড়তি পুলিশ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD