1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
আজ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

আজ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে
আজ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

অংশীজনদের সাথে চলমান সংলাপের অংশ হিসেবে আজ শনিবার কয়েকটি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।

এর আগে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শনিবারের সংলাপে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটস পার্টি (এলডিপি) ও বাংলাদেশ জাতীয় পার্টিসহ (আন্দালিব) ১৫টি রাজনৈতিক দল অংশ নেবে। বিএনপি, জামায়াত, সিপিবিসহ কয়েকটি দলের অংশগ্রহণে গত ৬ অক্টোবর শুরু হওয়া দ্বিতীয় দফায় দ্বিতীয় সংলাপ শুরু হয়েছে।

সংলাপের মূল উদ্দেশ্য হচ্ছে সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা এবং তাদের পরামর্শ নেয়া।

সূত্র : ইউএনবি

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD