📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

ঘেরাটোপ : ইভা আলমাস

প্রকাশিত: July 10, 2024 | বিভাগ: কবিতা
চলে যেতে যেতে : ইভা আলমাস

যে পথ ফেলে এসেছি পেছনে
হবে না যাওয়া আর সেই পথে
যে সময় গেছে ফুরিয়ে জীবনে
উঠেছে তা সেই সময়েরই রথে।

যে ভুল হয়েছিলো ভুল করি
শত ক্ষমাতেও হয়নি তা উশুল
যতই হাসিতে অভিনয়ের ছল ধরি
ভুলগুলো হয়নি ফুটে আর ফুল।

অজান্তে যাকে করেছিলাম অবহেলা
ভাবিনি কতটা ক্ষতি হয়েছিলো তার
আজ মাপতে গিয়ে ধরে এলো গলা
তার নয়, ক্ষতিটা হয়েছে শুধুই আমার!

আপ্ত বাক্যে যার বক্ষ করেছি দীর্ণ

কাঁদতে কাঁদতে সে গেছে দূরে চলে
হায়, সেই বাজ আজো মনে উৎকীর্ণ
বিক্ষিপ্ত হৃদয়ের লোনা জল ছলছলে।

সুধার মায়ায় মোহন জালের মতো
জড়ানো যে সম্পর্কের বেড়াজাল
তিক্ততায় ভুলগুলো কেবলই অবিরত
তুলে দেয় সেখানে বৈষম্যের কূটকচাল।

কেন তবে এই অবাঞ্চিত আবেগের টান
কেন তবে এই ভালবাসাবাসির উল্লাস
দিলেই যদি হৃদয় ভরে মায়া-মমতার বান
সেই মনে তবে কেন দিলে ঘৃণার বিন্যাস?

Share this news as a Photo Card

10 July 2024

ঘেরাটোপ : ইভা আলমাস

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন